শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪৭:১৬

ফোন জব্দ করার পর দুই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ

ফোন জব্দ করার পর দুই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ

স্পোর্টস ডেস্ক : মাঠের পারফরম্যান্স বাজে বলেই সাত খেলোয়াড়কে ইংল্যান্ড থেকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে, এমনটা আর ভাবা যাচ্ছে না। খেলোয়াড়দের ফোন জব্দ করার পর দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।

লাহোরে ন্যাশনাল সাইবার ক্রাইমস ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) মোহাম্মদ রিজওয়ান ও ইমাম উল হককে জিজ্ঞাসাবাদ করেছে। দ্বিতীয় টেস্টে হারার পর দেশে ফেরা সাত ক্রিকেটারের মধ্যে তারাও ছিলেন।

পাকিস্তানে ফেরার পর এনসিসিআইএ-র সামনে হাজির হতে বলা হয় ইমাম ও রিজওয়ানকে। গত বৃহস্পতিবার তারা যান এবং অন্তত একজন খেলোয়াড় কয়েক ঘণ্টা সেখানে ছিলেন।

জিজ্ঞাসাবাদে ঠিক কী জানতে চাওয়া হয়েছে এবং এটি পিসিবির নিজস্ব তদন্তের সঙ্গে সম্পর্কিত কি না, তা পরিষ্কার নয়। বোর্ড কোনো খেলোয়াড়ের নাম না জানালেও তারা বলেছিল, শৃঙ্খলা ও আচরণজনিত সমস্যা নিয়ে মিডিয়ায় প্রতিবেদন ওঠার পর আভ্যন্তরীণ পর্যবেক্ষণ শুরু করেছে।

বিজ্ঞাপন

ক্রিকইনফো জানতে পেরেছে, অন্তত খেলোয়াড়দের একজনকে প্রশ্নমালা দেওয়া হয়েছে এবং উত্তর লিখে আগামী সপ্তাহে এনসিসিআইএ-কে ফেরত দিতে বলা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে