শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩০:২৩

ইংলিশ কাউন্টিতে আলো ছড়িয়েই যাচ্ছেন বাংলাদেশের এই পেসার

ইংলিশ কাউন্টিতে আলো ছড়িয়েই যাচ্ছেন বাংলাদেশের এই পেসার

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ইংলিশ কাউন্টিতে আলো ছড়িয়েই যাচ্ছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। কেন্টাবুরিতে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে চারদিনের ম্যাচে কেন্টের হয়ে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছেন তিনি।

খালেদ আর ম্যাট মিলনেসের দুর্দান্ত বোলিংয়ে ২২৯ রানে অলআউট হয়েছে গ্লুচেস্টারশায়ার। মিলনেস ৫৫ রানে ৪টি এবং খালেদ ৩৭ রানে নেন ৩টি উইকেট। এর মধ্যে দুই ব্যাটারকে বোল্ড করেছেন খালেদ, একটি বানিয়েছেন উইকেটরক্ষকের ক্যাচ।

জবাব দিতে নেমে ১ উইকেটে ৭১ রান তুলেছে কেন্ট। ১৫৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে খালেদের দল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।