মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৫:৪২

পছন্দের সেরা ব্যাটারদের নাম জানালেন বিরাট কোহলি

পছন্দের সেরা ব্যাটারদের নাম জানালেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক : কভার ড্রাইভ, ফ্লিক, সুইপ কিংবা ছক্কা—ক্রিকেটের বিভিন্ন শটে নিজের পছন্দের সেরা ব্যাটারদের নাম জানিয়েছেন বিরাট কোহলি। তবে তার তালিকায় ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার নাম না থাকায় বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। অথচ জাতীয় দলের হয়ে দুজনের সঙ্গেই কোহলি খেলেছেন অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ ও গড়েছেন স্মরণীয় জুটি।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত শতক হাঁকিয়ে ভারতকে জয় এনে দেন কোহলি। তিরুবনন্তপুরমে ২৯৬ রানের লক্ষ্য তাড়ায় ১৩৯ রানে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক শুবমান গিলের সঙ্গে বড় জুটি গড়ে ভারতকে ৮ উইকেটের জয় এনে দেন এই অভিজ্ঞ ব্যাটার। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

এই ইনিংসের সুবাদে ওয়ানডেতে কোহলির সেঞ্চুরির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৫-তে। আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল তার ৮৬তম শতক। একই ম্যাচে ওয়ানডেতে ১৫ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন কোহলি। ক্রিকেট ইতিহাসে শচীনের পর মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।

শুধু তাই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচেই ভারতের মাটিতে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেন কোহলি। ম্যাচের আগে ঘরের মাঠে শচীনের ৬ হাজার ৯৭৬ রান ছাড়িয়ে যেতে তার প্রয়োজন ছিল ১১০ রান। সেই লক্ষ্যও পূরণ করেন তিনি।

তবে একের পর এক ব্যক্তিগত রেকর্ডের পরও নিজের অর্জন নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে চান না কোহলি। তার মতে, ক্রিকেট ক্যারিয়ারে এমন কোনো চূড়ান্ত পর্যায় নেই, যেখানে পৌঁছে একজন খেলোয়াড় বলতে পারেন যে তার আর কিছু অর্জনের বাকি নেই।

কোহলি বলেন, ‘আমার কাছে শচীন পাজি সবসময়ই শচীন পাজি থাকবেন। আর এমএস ধোনি সবসময় আমার প্রথম অধিনায়ক হিসেবেই থাকবেন। এসব অনুভূতি আমার মধ্যে কখনো বদলাবে না। আমি নিজেকে কখনো এমন একজন হিসেবে দেখিনি, যে অনেক কিছু অর্জন করে ফেলেছে। এমন কোনো জায়গায় আপনি কখনো পৌঁছাতে পারবেন না, যেখানে বলবেন—এটাই শেষ, আমি সব করে ফেলেছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।