বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ০৪:৪৩:০৮

ওয়ানডে র‍্যাংকিং প্রকাশ, তালিকার শীর্ষস্থানে যিনি, বড় লাফ দিলেন যিনি

ওয়ানডে র‍্যাংকিং প্রকাশ, তালিকার শীর্ষস্থানে যিনি, বড় লাফ দিলেন যিনি

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ৫৫তম ওডিআই সেঞ্চুরি হাঁকিয়ে আইসিসি ওয়ানডে ব্যাটিং  র‍্যাংকিংয়ের দুই নম্বরে উঠে এসেছেন ভারতের বিরাট কোহলি। 

তিরুঅনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৮ বলে অপরাজিত ১৩৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন কোহলি। এর ফলে বর্তমানে তার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৯৬। ৮১৬ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন তারই সতীর্থ শুভমান গিল।

নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ৭৯৪ পয়েন্ট নিয়ে রয়েছেন তিন নম্বরে। অন্যদিকে, ৭১৯ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে অবস্থান করছেন রোহিত শর্মা। 

এদিকে, তালিকার শীর্ষে থাকা ব্যাটারদের মধ্যে অন্যতম বড় লাফ দিয়েছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। তিন ধাপ এগিয়ে ৬৭৪ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি। এ ছাড়া ব্যাটিং  র‍্যাংকিংয়ের ষষ্ঠ স্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম। 

ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান। 

পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ ৬৭৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ পারফর্ম করে তিন ধাপ এগিয়ে ৬৬৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। অন্যদিকে, এক ধাপ পিছিয়ে  র‍্যাংকিংয়ের অষ্টম স্থানে নেমে গেছেন শাহিন শাহ আফ্রিদি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।