বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ০৮:৫৯:০১

শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন মেসি, ৩-০ গোলে জয়লাভ

শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন মেসি, ৩-০ গোলে জয়লাভ

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে দুর্দান্তভাবে বিদায় নিলেন আর্জেন্টাইন মহাতারকা। তার নৈপুণ্যে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন নিকোলাস ওতামেন্দি। মেসির নেওয়া কর্নার থেকে গোল করেন তিনি। এরপর ৩৯ বছর বয়সি মেসির সহজ পাস থেকে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ।

এরপর পেনাল্টি থেকে নিজেই গোল করেন মেসি। বক্সের ভেতর অগাস্টিন গিয়াইকে ফাউল করা হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে গোলের খাতায় নাম লেখান মেসি।

ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি। চোখের পানি ধরে রাখার চেষ্টা করতে দেখা যায় তাকে। দেশের হয়ে এটি ছিল তার ২০৮তম এবং শেষ ম্যাচ।

আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ ও বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের উদযাপনে ম্যাচ শেষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকাকে সম্মান জানাতেই থাকবে বিশেষ আয়োজন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।