শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১১:৩১:৪০

ভয়াবহ সংঘর্ষ, দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষককে

ভয়াবহ সংঘর্ষ, দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষককে

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে চেলসি ও এভারটনের ম্যাচে ভয়াবহ সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে।

শনিবার (১৭ অক্টোবর) এভারটনের ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে মাথায় সংঘর্ষ হয় চেলসির গোলরক্ষক মার্টিনিজের। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেয়ার পর মার্টিনেজকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনার কারণে প্রায় ১০ মিনিট বন্ধ থাকে ম্যাচ। পরে মার্টিনেজের পরিবর্তে মাঠে নামেন বেলজিয়ান গোলরক্ষক মাইক পেন্ডার্স। ম্যাচটি ২-০ গোলের ব্যবধানে জিতেছে চেলসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।