সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১১:১০:৫১

এবার আলোচনার জন্ম হয়েছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষের একটি উদ্যোগ

এবার আলোচনার জন্ম হয়েছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষের একটি উদ্যোগ

স্পোর্টস ডেস্ক : আবারও আলোচনা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ান রোনালদোর ঐতিহাসিক দ্বৈরথ। তবে এবার আলোচনার জন্ম হয়েছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষের একটি উদ্যোগে। প্রথমবারের মতো পুরস্কার কর্তৃপক্ষ আয়োজন করতে যাচ্ছে- পুরস্কারটির ইতিহাসে সর্বকালের সেরা বিজয়ী বছে নেওয়ার ভোট। তে জায়গা পেয়েছেন ১০ জন কিংবদন্তি ফুটবলার। তাদের ব্যালন ডি’অর জয়ের বিভিন্ন মৌসুমের মধ্যে চলছে ভোটাভুটি।

অক্টোবরের শুরুতে শুরু হওয়া এই ভোট চলবে প্যারিসের স্থানীয় সময় অক্টোবরের ২৭ তারিখ মধ্যরাত পর্যন্ত। একাধিকবার ব্যালন ডি’অর জিতেছেন এমন ফুটবলারদের পুরস্কারজয়ী মৌসুমগুলোর মধ্য থেকে একটি বেছে নিতে পারবেন অংশগ্রহণকারীরা।

আধুনিক ফুটবলের দুই বড় তারকা ছাড়াও তালিকায় রয়েছেন- রোনালদো নাজারিও, মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি, কার্ল-হেইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুইফ ও আলফ্রেদো দি স্তেফানো।

ব্রাজিলিয়ান রোনালদো ১৯৯৭ ও ২০০২ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন। ফন বাস্তেন তিনবার- ১৯৮৮, ১৯৮৯ ও ১৯৯২ সালে এই পুরস্কার পান। প্লাতিনি ও ক্রুইফও তিনবার করে জিতেছেন।

এই ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো- প্রতিটি ভোট প্রদানে খরচ করতে হবে এক ইউরো। পাশাপাশি ভোটদাতাদের এ বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দুটি টিকিট জেতার ড্রয়ে অংশ নেওয়া এবং ব্যালন ডি’অরের আইকনিক ছবি কেনা ও ডাউনলোড করার সুযোগও রাখা হয়েছে। একই ফুটবলারের পক্ষে একাধিকবার ভোট দেওয়া যাবে। ভোটের শতকরা হিসাবও দেখতে পারবেন অংশগ্রহণকারীরা।

এখন পর্যন্ত ২০০৮ সালে জেতা ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর এগিয়ে আগে ভোটে। ৬২ শতাংশ ভোট পেয়েছে ওই মৌসুম। তখন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত ছন্দে ছিলেন পর্তুগিজ তারকা। এটি ছিল তাঁর ক্যারিয়ারের পাঁচটি ব্যালন ডি’অরের মধ্যে প্রথমটি।

এদিকে ২০১২ মৌসুমে লিওনেল মেসির জেতা ব্যালন ডি’অর পেয়েছে ১৩ শতাংশ ভোট। ওই মৌসুম আর্জেন্টাইন মহাতারকার ক্যারিয়ারের অন্যতম সেরা সময়। এক ক্যালেন্ডারে ৬৯ ম্যাচে ৯১ গোল করে ইতিহাস গড়েছিলেন তিনি। একই সঙ্গে টানা চতুর্থবারের মতো জিতেছিলেন ব্যালন ডি’অর।

তবে মেসির সমর্থন তার আটটি পুরস্কারজয়ী মৌসুমের মধ্যে ভাগ হয়ে গেছে বলেই মনে হচ্ছে। ২০২২ বিশ্বকাপ জয়ের পর ২০২৩ সালে পাওয়া ব্যালন ডি’অর রয়েছে জনপ্রিয়তার তালিকায় পরের অবস্থানে। ওই মৌসুমে পিএসজির হয়ে ফরাসি লিগ ও ফরাসি সুপার কাপ জেতার পাশাপাশি ৪১ ম্যাচে ২১ গোল ও ২০টি অ্যাসিস্ট করেছিলেন মেসি। সেই মৌসুমের পক্ষে পড়েছে ৯ শতাংশ ভোট।

রোনালদোর ২০০৭ সালের ব্যালন ডি’অর পেয়েছে ৭ শতাংশ ভোট। ২০১৬ সালের পুরস্কারের পক্ষে ভোট পড়েছে ২ শতাংশ। বাকি পুরস্কারজয়ী মৌসুমগুলোর পক্ষে ভোটের হার ১ শতাংশের কাছাকাছি বা তারও কম। কিছু মৌসুমের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো ভোটের হারও দেখা যায়নি।

এদিকে, ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন মেসি ও রোনালদো। ১ হাজার ১৮০ ম্যাচে মেসির গোলসংখ্যা ৯৩৬। অন্যদিকে, ১ হাজার ৩৪০ ম্যাচে রোনালদোর গোল ৯৮১টি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।