শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ০৬:৩৬:৪৯

এক ম্যাচে ফিফটি ও সেঞ্চুরি করলেন সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের ছেলে

এক ম্যাচে ফিফটি ও সেঞ্চুরি করলেন সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের ছেলে

স্পোর্টস ডেস্ক : ব্যাটে বলে মাঠ কাঁপিয়ে অবসরে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। এবার মাঠ কাঁপাচ্ছেন তার ছেলে আলী রাজ্জাক। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের প্রেসিডেন্টস ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। 

শেষ রাউন্ডে এক ম্যাচে ফিফটি ও সেঞ্চুরি করেছেন আলী। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৪৯ রানে দল যখন ভুগছিল, তখন সাত নম্বরে নামেন তিনি। ষষ্ঠ উইকেটে হুসেইন তালাতের (১০৮) সঙ্গে ১০৯ রানের জুটি গড়েন। তারপর আলী সপ্তম উইকেটে হাসিবুল্লাহ খানের (৫৩) সঙ্গে আরও ১২০ রান যোগ করেন। তার শতকে ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়।

২২ বছর বয়সী ব্যাটার তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের তৃতীয় ও মৌসুমের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন। ১৫১ বলে আট চার ও ছয় ছয়ে ১১১ রানে অপরাজিত ছিলেন তিন। তার দল ম্যাচ শেষ করে ৭ উইকেটে ৩৮৩ রানে।

ম্যাচটি আলীর জন্য স্মরণীয় হয়ে থাকবে। সাত চার ও দুই ছয়ে প্রথম ইনিংসে তিনি ৬৪ রান করেছিলেন। তার ওই ইনিংসে ঘানি ২৩২ রান করে। ইমাম উল হকের ডাবল সেঞ্চুরিতে ওয়েল অ্যান্ড গ্যাস ৯ উইকেটে ৪১০ রানে ইনিংস ঘোষণা করে এবং ১৭৮ রানের লিড নেয়।

প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডে এক ফিফটি ও সেঞ্চুরিতে আলী ১১ ইনিংসে ৫৩.৬৬ গড়ে ৪৮৩ রান করেছেন। দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি। তার দলের হয়ে চলতি মৌসুমে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।