শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ০২:০৭:৪৫

ক্রিকেটে আগে যা কখনও ঘটেনি আজ তা-ই ঘটলো

ক্রিকেটে আগে যা কখনও ঘটেনি আজ তা-ই ঘটলো

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে লজ্জার এক রেকর্ড গড়ল ভারত। ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এমন এক রেকর্ড গড়েছে দলটি, যার মুখোমুখি নিজেদের ইতিহাসে আর কখনোই হয়নি দলটি। শুরুর তিন উইকেট তারা খুইয়েছে প্রথম ওভারেই, সে ওভার শেষে তাদের স্কোর ছিল ০/৩। 

মাউন্ট মঙ্গানুইয়ে এই ম্যাচে ৩৩৪ রান তাড়া করতে গিয়ে ইনিংসের প্রথম বলেই রোহিত শর্মা ক্যাচ দেন ফিন অ্যালেনের হাতে। তিনি গোল্ডেন ডাক নিয়ে ফেরেন। 

এরপর তিন নম্বরে নামেন বিরাট কোহলি। ওভারের পঞ্চম বলে ম্যাট হেনরির বলে বোল্ড হন তিনি। চার বল খেলেও রান পাননি।

অধিনায়ক শ্রেয়াস আইয়ার নামেন এরপর, যিনি অধিনায়ক হিসেবে খেলছেন নিজের প্রথম ম্যাচ। রোহিতের মতো তিনিও গোল্ডেন ডাকের শিকার হন। এলবিডব্লিউ হয়ে ফেরান সেই হেনরিই। 

ওয়ানডেতে রান না করেই প্রথম তিন উইকেট হারানোর ঘটনা এটি পঞ্চমবার। এর আগে এমন হয়েছে পাকিস্তানের ক্ষেত্রে দুবার। একবার ১৯৮৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে, আরেকবার ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশ এমন অবস্থায় পড়েছিল ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। অস্ট্রেলিয়া পড়েছিল চলতি বছরের ১১ জুন মিরপুরে বাংলাদেশের বিপক্ষে।

তবে এমন লজ্জার ইতিহাসে ভারতের নাম ছিল না আজকের আগেও। মাউন্ট মঙ্গানুইয়ে আজ সে লজ্জার ইতিহাসই গড়ল দলটি। এই তালিকায় যোগ হলো পঞ্চম দল হিসেবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।