শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ০৭:১৫:৪৯

আগামীকাল মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা

আগামীকাল মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : মাঠে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বড় বড় দলের অনেকগুলোই খেলেছে। নেশন্স লিগে ইতালির কাছে ৩-১ গোলে হেরেছে ফ্রান্স, স্পেন ২-০ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে, ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে হারিয়েছে ২-১ গোলে।

জার্মানি, নেদারল্যান্ডসসহ আজও বেশ কয়েকটি দল খেলতে নামবে। আগামীকাল ম্যাচ আছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। জাতীয় দলকে লিওনেল মেসি বিদায় বলে দেওয়ার পর এটাই হতে যাচ্ছে আর্জেন্টিনার প্রথম ম্যাচ। গত মাসে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন মেসি।

জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি বিকেল ৪টায় ১৫ মিনিটে। এর কারণ ম্যাচটি সিঙ্গাপুরের কালাঙ্গে। একই ভেন্যুতে ১৭ নভেম্বর স্বাগতিকদের মুখোমুখি হবে তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।