মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:৪৪:০৫

আইপিএল থেকে যে খবর এলো মোস্তাফিজের জন্য

আইপিএল থেকে যে খবর এলো মোস্তাফিজের জন্য

স্পোর্টস ডেস্ক : আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম হবে। তার আগে ১০টি দল ঠিক করে নিলো, কোন দল কোন ক্রিকেটারকে ধরে রাখবে, কাদের ছেড়ে দিবে। আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বলেছিল, ১৫ নভেম্বর দলগুলোকে নামের তালিকা দিতে হবে। পরে দু’দিন পিছিয়ে দেওয়া হয় সময়সীমা।

গত আসরে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েও বাংলাদেশ-ভারতের রাজনৈতিক টানাপোড়েনে নাম প্রত্যাহার করে নেয় কলকাতা নাইট রাইডার্স। ৯ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে কেনা এই বাংলাদেশি পেসারকে এবার আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছে দলটি। তবে চাইলে নিলাম থেকে মোস্তাফিজকে কিনতে পারবে যে কোনো দল।

আসুন এক নজরে দেখে নেওয়া যাক, কোন দল কাদের ছেড়ে দিয়েছে...

রাজস্থান রয়্যালস ছেড়ে দিলো
শিমরন হেটমেয়ার, অ্যাডাম মিলনে, কোয়েনা মাফাকে, তুষার দেশপাণ্ডে, কুলদীপ সেন, যুধবীর সিং, বিগ্নেশ পুথুর, রবি সিং।

গুজরাট টাইটান্স ছেড়ে দিলো
ইশান্ত শর্মা, লুক উড, কুলওয়ান্ত খেজরোলিয়া, শাহরুখ খান, কোনর এস্তারহুজেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে দিলো
জেকব বেথেল, রিচার্ড গ্লিসন, মঙ্গেশ যাদব, সাত্বিক দেসওয়াল এবং বিহান মলহোত্র।

কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিলো
মাথিশা পাথিরানা, মোস্তাফিজুর রহমান, আজিঙ্কা রাহানে, আকাশ দীপ, ব্লেসিং মুজারাবানি, ডাকেশ কামরা, উমরান মালিক, নবদীপ সাইনি, রাহুল ত্রিপাঠী, তেজস্বী সিং এবং রাচিন রবীন্দ্র।

দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিলো
নীতিশ রানা, অভিষেক পোড়েল, পাথুম নিশাঙ্কা, বেন ডাকেট, করুণ নায়ার, সাহিল পারেখ, দুষ্মন্ত চামিরা, কাইল জেমিসন, রেহান আহমেদ এবং মিচেল স্টার্ক।

চেন্নাই সুপার কিংস ছেড়ে দিলো
ম্যাথু শর্ট, ম্যাট হেনরি, জ্যাক ফকস, প্রশান্ত বীর, আমন খান, কুলদীপ যাদব, আকাশ মাধওয়াল, ডিয়ান ফরেস্টার, ম্যাকনিল নরোনহা এবং মহেন্দ্র সিংহ ধোনি।

মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিলো
দীপক চাহার, আল্লাহ গজনফর, কেশভ মহারাজ, মোহাম্মদ ইজহার, দানিশ মালেওয়ার, মায়াঙ্ক মারকান্ডে, মায়াঙ্ক রাওয়াত, অথর্ব আঙ্কোলেকর এবং ট্রেন্ট বোল্ট।

লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দিলো
ম্যাথিউ ব্রিৎজকে, অ্যানরিখ নরকিয়া, জর্জ লিন্ডে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নমন তিওয়ারি, আর্শিন কুলকার্নি এবং আবেশ খান।

পাঞ্জাব কিংস ছেড়ে দিলো
লুকি ফার্গুসন, মিচ ওয়েন, নেহাল ওয়াধেরা, অবিনাশ, প্রবীণ দুবে এবং বিশাল নিশাদ।

সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিলো
ট্রাভিস হেড, কামিন্দু মেন্ডিস, জয়দেব উনাদকাট, মধুশঙ্খ, ওঙ্কার তামালে, অমিত কুমার, শিবম মাভি, জেরাল্ড কোয়ের্ৎজে এবং ডেভিড পেইন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।