রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬, ০৯:০৪:০৭

এবার মুস্তাফিজের বল দেখেই মাটিতে হামাগুড়ি দিলেন সেই ভয়ংঙ্কর অ্যান্দ্রে রাসেল

এবার মুস্তাফিজের বল দেখেই মাটিতে হামাগুড়ি দিলেন সেই ভয়ংঙ্কর অ্যান্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক : বল হাতে মুস্তাফিজুর রহমান। আর ব্যাট হাতে কে ছিলেন জানেন তো? ক্যারিবীয়  মারকুটে ব্যাটসম্যান অ্যান্দ্রে রাসেল। আতঙ্কে ছিলেন মুস্তাফিজের ভক্তরা। কি জানি কি হয়ে যায়। মুস্তাফিজের বলেও রাসেল ধামাকা দেখা কিনা আবার।

কিন্তু কোথায়? মুস্তাফিজের বল দেখেই মাটিতে হামাগুড়ি দিলেন রাসেল। অন্যদিকে মিডল স্টাম্প ভেঙ্গে দিয়েছে মুস্তাফিজের বল। দেখার মত এক দৃশ্য। মাত্র ২ রানেই ফিরে যেতে হলো বর্তমান সময়ে দারুণ ফর্মে থাকা এই ক্রিকেটারকে।

রাসেলের সব জাদু যেন ছারখাড় হয়ে গেল মুস্তাফিজের কাটার বিষে। শনিবার মুস্তাফিজের প্রথম ৩ ওভারে পুরোপুরি পরাস্ত হয় ব্যাটসম্যানরা।

শেষ ওভারে ব্যাটসম্যানরা খানিকটা স্বস্তি পায়। ৪ ওভারে ২৯ রান দেন মুস্তাফিজ। রাসেল যেভাবে মুস্তাফিজের বলকে সন্মান প্রদর্শন করেছেন সেটা স্বরণীয় হয়ে থাকবে ক্রিকেটে।

এর আগে ক্রিস গেইলও মুস্তাফিজের বলে ব্যর্থ হয়েছেন। টি-টোয়েন্টিতে ক্যারিবীয়রা দুর্দান্ত। কিন্তু বাংলাদেশি কাটার বয়ের কাছে তারা যেন ভিলেন।

ক্যারিবীয় যাদের বিপক্ষেই বল করেছেন প্রতিবার সফল হয়েছেন মুস্তাফিজ। এবি ডি ভিলিয়ার্স ও সেন ওয়াটসন কেমন ব্যাটসম্যান সেটি হয়তো বলতে হবে না ক্রিকেটপ্রেমীদের।

মুস্তাফিজ তাদের বিরুদ্ধে বল করেছেন এর আগের ম্যাচে। টানা দুই বলে পরাস্ত হয়ে আউট হয়েছেন এই দুই বিশ্ব তারকা।

দিনে দিনে অনন্য হয়ে উঠছেন সাতক্ষীরা থেকে উঠে আসা বাংলাদেশের বোলার মুস্তাফিজ। বাংলাদেশের বিশ্ব পরিচিতিকে আরও বাড়িয়ে তুলছেন থিকথিকে দেহের এই ক্রিকেটার।
১৭ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে