সোমবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫৫:০১

'নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান'

'নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান'

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমানের ধানের শীষ প্রতীক বিজয়ী হলে নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসন থেকে ধানের শীষ প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুকে বিজয়ী করতে হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গফরগাঁও, পৌরসভা ও পাগলা থানা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের বিএনপির প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাশেম আরজু, জেলা বিএনপির সদস্য ডা. মোফাখ্খারুল ইসলাম রানা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুর হক, পাগলা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, উপজেলা যুবদল সভাপতি সর্দার মো. খুররম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে