মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৮:১৯

ভাইরাল জামায়াত নেতার আপত্তিকর ভিডিও

ভাইরাল জামায়াত নেতার আপত্তিকর ভিডিও

এমটিনিউজ ডেস্ক : ময়মনসিংহ নগরে এক জামায়াত নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনার জেরে ওই নেতার রুকন পদ স্থগিত করেছে দলটি।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেয় ময়মনসিংহ মহানগর জামায়াত।

ওই নেতার নাম মো. শহীদুল্লাহ্ (৪৬)। তিনি মহানগর জামায়াতের নতুন বাজার সাংগঠনিক থানা শাখার কর্মী। পাশাপাশি নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদরাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

আজ সকাল থেকে শহীদুল্লাহর আপত্তিকর একটি ভিডিও টেলিগ্রামে ও ভিডিওর স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে চাইলে রাত সাড়ে ৮টার দিকে শহীদুল্লাহ্ দাবি করেন, ভিডিওটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ভিডিও। অজ্ঞাতনামা কেউ শত্রুতাবশত তার মোবাইল ফোন থেকে এটি ছড়িয়ে দিয়ে থাকতে পারে। এ ঘটনায় আইনি পদক্ষেপের জন্য থানায় অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুল বলেন, ভিডিওটি ওই নেতার ব্যক্তিগত বলে তিনি দাবি করেছেন। তবে বিষয়টি নৈতিক স্খলনজনিত অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে তার রুকন পদ স্থগিত করা হয়েছে। তিনি সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান মহানগর জামায়াতের আমির।

এদিকে শহীদুল্লাহর অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক গোলাম রব্বানী, ভিডিওটি ছড়ানোর ক্ষেত্রে সন্দেহভাজন ছাত্রের কথা জানিয়েছেন। আমরা এ বিষয়ে কাজ করছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।