মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ০৬:২০:৪৫

মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

এমটিনিউজ ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেছেন সংগঠনটির কয়েকজন নেতা-কর্মী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর নামক স্থানে মুখোশ পরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতা-কর্মী টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন। তবে এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মসুর আহমেদ বলেন, ত্রিশাল উপজেলার কোনো এলাকায় আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। তবে ফেসবুকে বিভিন্ন এলাকার আগুন দেওয়ার ছবি প্রকাশ করে সেগুলো ত্রিশালের ঘটনা বলে প্রচার করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।