সোমবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:২৫:২২

ব্রেকিং নিউজ: বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

ব্রেকিং নিউজ: বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

এমটিনিউজ২৪ ডেস্ক : নেত্রকোনা-২ (সদর–বারহাট্টা) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহীম রুহী তার প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল হককে সমর্থন দিয়েছেন।

তার মতে, বৃহত্তর স্বার্থে এবং আসনের উন্নয়নের জন্য বিএনপি কার্যকর ভূমিকা রাখতে পারবে। এ ছাড়া তিনি দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশপন্থি রাজনৈতিক শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্য ব্যক্ত করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

গাজী আব্দুর রহীম জানান, বৃহত্তর স্বার্থে এবং নেত্রকোনা-২ আসনের উন্নয়নে বিএনপি কার্যকর ভূমিকা রাখতে পারবে। এই বিশ্বাস থেকেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশপন্থি রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাই তাদের লক্ষ্য।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্তটি দলীয়ভাবে গৃহীত। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীসহ কিছু ইসলামী দল তাদের সঙ্গে রাজনৈতিক মুনাফিকি করেছে। যোগাযোগ থাকলেও কোনো যৌথ সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

অতীতে বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামী তাদের শুধু রাজনৈতিকভাবে ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি। এসময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র: কালবেলা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে