মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১১:২০:১০

৪৬,২০০ টাকায় বিক্রি হলো এই দুইটি মাছ

৪৬,২০০ টাকায় বিক্রি হলো এই দুইটি মাছ

এমটিনিউজ২৪ ডেস্ক : নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে এক জেলের জালে বিশাল আকৃতির দুটি কোরাল মাছ ধরা পড়েছে। ৩৩ কেজি ওজনের মাছ দুটি ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকার সুমি ফিস এজেন্সি আড়তে মাছ দুটি নিলামে বিক্রি করা হয়। 

মাছ দুটি ধরেছেন উপজেলার চরকিং ইউনিয়নের শুল্লকিয়া গ্রামের জেলে সমির মাঝি। 

জেলে সমির মাঝি জানান, সোমবার দিন জেলে সমির ও তার সহযোগী জেলেদের নিয়ে হাতিয়ার সুখচর ইউনিয়নের পশ্চিম পাশের মেঘনা নদীর কিনারায় জাল ফেলেন। মঙ্গলবার সকালে জাল উঠাতে গিয়ে দেখেন তার জালে বড় আকৃতির দুটি কোরাল মাছ ধরা পড়েছে।
পরে তিনি মাছ দুটি নিয়ে চেয়ারম্যান ঘাট আড়তে নিয়ে যান।

আড়তের মালিক নাজিম মোল্লা জানান, আড়তে আনার পর মাছ দুটি ডাকে তোলা হলে কেজিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা দর ওঠে। পরে ওজন করে দেখা যায়, মাছ দুটির মোট ওজন ৩৩ কেজি। সে অনুযায়ী মাছ দুটির বিক্রয়মূল্য দাঁড়ায় ৪৬ হাজার ২০০ টাকা।

পরে চেয়ারম্যান ঘাটের এক ব্যবসায়ী মাছ দুটি কিনে নেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে