এমটিনিউজ২৪ ডেস্ক : নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আরও এক ছাত্র গুরুতর আহত হয়েছে। রবিবার মাগরিবের নামাজের সময় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
বজ্রপাতে মৃত শিক্ষার্থীরা হলো- জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে। তারা সবাই ওই মাদ্রাসায় থেকে লেখাপড়া করত।
শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মোসতানশির বিল্লাহ বলেন, ‘বজ্রপাতে আহত অবস্থায় হাসপাতালে চারজনকে আনা হলে আমরা তিনজনে মৃত অবস্থায় পাই এবং একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’