খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, একাত্তরের ঘাতক-দালালদের পরিবারের যারা বিদেশে অবস্থান করছে তাদের মূল টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারা জঙ্গিদের পেছনে অর্থ ব্যয় করছে। এদের উদ্দেশ্য বাংলাদেশকে ধ্বংস করা, অর্থনীতিকে পঙ্গু করা, উন্নয়ন থামিয়ে দেয়া। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতিনিধি ও নেতা হিসেবে শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আন্তর্জাতিকভাবে নিজের যে অবস্থান তৈরি করছেন, এটাই তাদের ঈর্ষার মূল কারণ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
৯ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম