তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একাত্তরের পরাজিত খুনিরাই পঁচাত্তরে সুপরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তারা জানতো বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। পঁচাত্তরের খুনিরা জিয়া ও মোশতাকের অনুসারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা আর যোগ্য নেতৃত্বের কাছে আজ খুনিরা পরাস্ত। বিশ্বের বুকে বাংলাদেশ আজ রোল মডেল।
রোববার সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
১৪ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম