সোমবার, ১৫ আগস্ট, ২০১৬, ১০:৫৮:৫৯

প্রতিউত্তর

প্রতিউত্তর

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, পাকিস্তানের আদেশে খালেদা জিয়া ১৯৯৩ সাল থেকে ভুয়া জন্মদিন পালন করে আসছেন।  এই প্রথম তিনি জন্মদিন পালন করলেন না।  আমরা ভেবেছিলাম হয়তো তার বোধোদয় হয়েছে।  কিন্তু পরে জানা গেল নেতাকর্মীদের দুর্দিন ও বন্যাকবলিত মানুষদের কথা বিবেচনা করে এবারের জন্মদিন পালন করছেন না।  এ বক্তব্যে স্পষ্ট তিনি জাতির জনকের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন না।  কী নিষ্টুর ও নির্মম তার সিদ্ধান্ত!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে ইসলামী ফাউন্ডেশনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে