স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতীয় শোক দিবসে জন্মদিন পালনের নামে কেক না কাটার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ। জন্মদিনে কেক কাটা কেন বন্ধ করছেন, স্পষ্টভাবে বলেন না কেন? সত্য কথা বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা দেখিয়ে, শোক দিবসের প্রতি শ্রদ্ধ জানিয়ে আমি কেক কাটা বন্ধ করেছি। খেলে সরাসরি খাবেন, ঘুরিয়ে খাবেন কেন। সত্য কথা বলেন, মানুষ আপনাকে ধন্যবাদ জানাবে।
মঙ্গলবার দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট আব নিউরোসায়েন্সেস ও হসপিটাল (এনআইএনএস) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১৬ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম