বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ১০:৫২:২৯

প্রতিউত্তর

প্রতিউত্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে গুম-খুনের ঘটনায় বিশ্ব বিবেক আজ নীরব ভূমিকা পালন করছে।  এটা মানবাধিকার অপরাধ।  পৃথিবীর চোখের সামনে একের পর এক এসব ঘটনা ঘটছে।  গণতন্ত্রের মোড়ক দিয়ে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে।  দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারাদেশে বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা দিয়ে নির্যাতন করছে।  সরকার মনে করে বিএনপিকে ধ্বংস করতে পারলেই প্রতিবাদ করার মতো আর কেউ থাকবে না।

বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 ১৭ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে