চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পরাজিত অপশক্তি এখনো ঐক্যবদ্ধ। তারা ১৯৭৫ ও ২০০৪ সালের মতো আবারো আঘাত হানতে পারে। এ ব্যাপারে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগুন সন্ত্রাসী, জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে। এসব অশুভ শক্তি একসূত্রেই গাঁথা। দেশকে অকার্যকর করতে এ হীন শক্তি প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে নগরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১৮আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম