শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ১০:১৩:০৪

প্রতিউত্তর

প্রতিউত্তর

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপিকে বাংলাদেশ ন্যাস্টি পার্টি বললে ভুল হবে না।  জাতির জনককে হত্যা করে এ পার্টির জন্ম হয়েছে। এরপর থেকে দেশের মানুষের ওপর জ্বালাও-পোড়াও চালিয়ে যাচ্ছে।  মানুষ হত্যা করে, বাস ট্রাক, দোকান পুড়িয়ে নগ্ন নজির সৃষ্টি করেছে।  আমাদের অস্তিত্বের চিহ্ন শহীদ মিনারেও হামলা চালিয়েছে তারা।  
ইসরাইলের মোসাদের সাথে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে।  তারা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।  এদের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে