বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হঠাৎ আগাম নির্বাচনের আওয়াজ ষড়যন্ত্রের অংশ। বিএনপি নির্বাচনের বিপক্ষে নয়। বিএনপি অতি দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চায়। যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার ষড়যন্ত্র অতীতেও হয়েছে এখনো অব্যাহত আছে। আওয়ামী লীগই সেই দল যারা নিজেদের অপকর্ম ঢাকতে একের পর এক ইস্যু সৃষ্টি করে জনগণের দৃষ্টি বিভ্রান্ত করে।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
২১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম