মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ১০:২৩:৫৬

প্রতিউত্তর

প্রতিউত্তর

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তৎকালীন বিএনপি সরকারের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়েছিল।  হামলার পর মামলা গ্রহণ না করে এ হামলার দায় আওয়ামী লীগের ওপর চাপানোর সর্বাত্মক চেষ্টা চালানো হয়েছিল।  রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এমন বর্বর গ্রেনেড হামলা পৃথিবীর আর কোথাও ঘটেনি। এখন তারা ঐক্যের কথা বলে।  

মঙ্গলবার দুপুরে পরিবাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহদাতবার্ষিকীর এক  আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

২৩ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে