শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬, ১০:২৫:১৮

প্রতিউত্তর

প্রতিউত্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহার করে নেয়া হলে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে।  এ সংবাদে আমরা এবং গোটা জাতি বিস্মিত ও উদ্বিগ্ন হয়েছি।  যিনি পদক প্রবর্তন করলেন, তিনি বাদ।  কিন্তু পদক থাকবে, তার কীর্তিও থাকবে।  এটা যে কত বড় আত্মঘাতী ও নোঙরা কাজ, সেটা আওয়ামী লীগ যেদিন বুঝবে, সেদিন আর শোধরানোরও সুযোগ থাকবে না।  অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতিকে বিভাজনের রাজনীতিতে পুরোপুরি ঠেলে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।

শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
২৬ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে