বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দীর্ঘদিন ধরে সুন্দরবন রক্ষার আন্দোলন চলছে। এ আন্দোলন শুধুমাত্র আবেগনির্ভর নয়। যুক্তির ওপর ভর করেই দেশবাসীর সমর্থনে এ আন্দোলন গড়ে উঠেছে এবং অগ্রসর হচ্ছে। রামপাল প্রকল্প বাস্তবায়িত হলে যে সুন্দরবন ধ্বংস হবে তা যুক্তি ও তথ্য দিয়ে প্রমাণ করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে তথ্যভিত্তিক যুক্তি খণ্ডন না করে সুন্দরবন ধ্বংসের পথে হাঁটার কথাই বলেছেন।
রোববার এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
২৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম