সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ১০:২৩:১৮

প্রতিউত্তর

প্রতিউত্তর

আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেছেন, অর্থনীতির শিক্ষক পরিবেশ বিশেষজ্ঞ হয়ে যাওয়ায় বিপত্তি হয়েছে।  তারা অনেক ভুল ও অসত্য তথ্যের ওপর ভিত্তি করে বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন।  রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে বিএনপি চেয়ারপারসন মনগড়া তথ্য দিয়েছেন।  তিনি যে অভিযোগ করেছেন তার কোনো ভিত্তি নেই।  তাদের আসল উদ্দেশ্য পরিবেশ রক্ষা নয়, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা এবং অন্যের ইস্যুকে হাইজ্যাক করে আন্দোলনের মাধ্যমে জনগণের কাছে যাওয়ার ব্যর্থ চেষ্টা করা।

সোমবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
২৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে