প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ এবং দেশের মানুষের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে সবসময় আমি প্রস্তুত। স্বজন হারাদের ব্যথা আমি বুুঝি। একাত্তরে যারা আপনজন হারিয়েছে তাদের দুঃখ, বেদনা আমি মর্মে উপলদ্ধি করি। যেমন আমার পিতা-মাতা, ভাইয়ের হত্যাকারীদের বিচার করেছি তেমনি যারা আপনজন হারিয়েছেন তাদের হত্যাকাণ্ডের বিচারও আমি করে যাচ্ছি এবং করে যাব। যতই বাধা, বিপত্তি প্রতিকূলতা আসুক। এটা অব্যাহত থাকবে।
বুধবার রাজধানীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
৩১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম