সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের পর পাকিস্তানের বিবৃতি ন্যক্কারজনক। যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের মানুষের দাবি। আন্তর্জাতিক মান বজায় রেখেই বিচারকার্য সম্পন্ন হয়েছে। জিয়াউর রহমানের অবৈধ শাসনের কারণে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছিল এ বিচারের মাধ্যমে তা দূর হয়েছে।
রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম