খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপের পরিচালক ওয়াহিদুজ্জামান খান পল্টু বলেছেন, দেশের উন্নয়নের চালিকাশক্তি বিদ্যুৎ। এজন্য রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ অপরিহার্য। এ বিদ্যুৎকেন্দ্র হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন হবে। তবে কিছু সংখ্যক মানুষ রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে আন্দোলন করছে। তাদের আর খুলনায় ঢুকতে দেয়া হবে না।
সোমবার খুলনা প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।
৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম