আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শপথ ভঙ্গ করলেও দুই মন্ত্রীর মন্ত্রিত্ব হারানোর কোনো কারণ নেই। বাংলাদেশে গণতন্ত্রের বয়স কম। শপথ ভঙ্গের কারণে কারো দণ্ডের বিধান আইন, বিধি ও কনভেনশনে নেই। আপিল বিভাগ শপথ ভঙ্গ হয়েছে বলে রায় দিলেও এ কারণে মন্ত্রিত্ব থাকবে না এমন কোনো নির্দেশনা দেননি।
বুধবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম