বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতা যুদ্ধে যারা প্রেসিডেন্ট জিয়ার অবদানকে অস্বীকার করে, শুধু আদালতের রায়ের ভিত্তিতে যারা পদক সরিয়ে ফেলে, মাজার সরিয়ে ফেলতে চায়, তারাই মূলত স্বাধীনতাবিরোধী। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, এরা কখনোই ইতিহাসে স্থান পায় না। গত বুধবার জাদুঘর থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের বীর সেনাপতি জনগণের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের স্বাধীনতা পদক সরিয়ে ফেলার কার্যকলাপ রাজনৈতিক প্রতিহিংসা প্রসূত।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম