আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমানকে স্বাধীনতা পদক দেয়া ধৃষ্টতা ছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমপর্যায়ে জিয়াউর রহমানকে আনার জন্য বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন স্বাধীনতা পদক দেয়া হয়েছিল। এটি তাদের একটি বড় ধৃষ্টতা ছিল। সরকার তা প্রত্যাহার করে নিয়ে সঠিক কাজ করেছে। জিয়াউর রহমান যে প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না সেটার পক্ষে অজস্র প্রমাণ রয়েছে।
শুক্রবার কুষ্টিয়ায় নিজ বাড়িতে দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম