রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:০১:২৮

প্রতিউত্তর

প্রতিউত্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উচিত দ্রুত আলোচনার মধ্যদিয়ে একটা সুষ্ঠু সমাধানের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্কট নিরসন করা।  বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেয়ার যে প্রক্রিয়া শুরু করেছে যা দেশের জন্য, জাতির জন্য ও আওয়ামী লীগের জন্যও মঙ্গলকর হবে না। নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন ছাড়া এ সমস্যা নিরসনে আর কোনো বিকল্প পথ নেই।  তাতে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হবে।  জঙ্গিবাদকে যারা প্রশয় দিচ্ছে তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।  বাংলাদেশের সব দলমতের মানুষকে একত্রিত করে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।   

রোববার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
১১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে