নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বাংলাদেশে জঙ্গিদের নির্মূল করতে বিদেশিদের সহযোগিতার প্রয়োজন নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেখানেই জঙ্গিদের পাচ্ছে, সেখানেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। বাংলাদেশের সব মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বত্রই সোচ্চার রয়েছে। মদদদাতাদেরও খুঁজে বের করা হবে। তাই জঙ্গিরা এখন মাথা গোজার স্থান পাচ্ছে না।
বুধবার বিকেলে মাদারীপুরের চরমুগরিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।
১৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম