বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশ্ন শুধু নির্বাচনের নয়, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার প্রশ্ন। এখন দেশে কোনো গণতন্ত্র নেই। এ সরকার একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ওপর। আজকে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেতনা রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। পঞ্চদশ সংশোধনীর পর থেকে গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। এরই মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি একটি প্রহসনের নির্বাচন হয়ে গেছে। তার পর থেকে গণতন্ত্র আস্তে আস্তে বিদায় নিয়েছে। আমাদের সংগ্রাম গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য।
বৃহস্পতিবার দুপুরে পাঁচদিনের সফর শেষে নিজ বাসভবনে এসব কথা বলেন তিনি।
১৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম