বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে। জঙ্গিবাদকে বিএনপি নির্মূলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার। এতে প্রকৃত অপরাধীরা উৎসাহ পাচ্ছে। বিএনপি উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপি অতীতেও জঙ্গিদের গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করেছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদ নির্মূলে আন্তরিক নয়।
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
১৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম