বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তৎকালীন সরকারের পরামর্শ অনুযায়ী বিএনপি চেয়ারপারসন দেশ ত্যাগ করলে শেখ হাসিনা আজো দেশে আসতে পারতেন না। গণতন্ত্রের জন্য তিনি (খালেদা) ঝুঁকি নিয়েছিলেন। সেই ফল ভোগ করছেন হাসিনা। পরে আঁতাত করে ক্ষমতায় এসেছেন শেখ হাসিনা। এখন তিনি প্রতিবেশীদের কাছে বাংলাদেশকে উজাড় করে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন। সরকারের নির্বাচনের নামে মুলা ঝুলাইছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
২০ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম