বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব কথা বলেছেন তাতে সত্যতার লেশমাত্র নেই। বাংলাদেশে স্বাভাবিক পরিস্থিতি একেবারেই নেই। সভা-সমাবেশ-মিছিল-এটা একেবারেই আমরা করতে পারি না।
আমরা নির্বাচন নিয়ে সংলাপ চেয়েছি। গণতন্ত্র মানে আলোচনা, গণতন্ত্র মানে সংলাপ, গণতন্ত্র মানে আপস। আমরা একটা নির্বাচন চাই।
রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
২৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম