মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৫৫:৩১

প্রতিউত্তর

প্রতিউত্তর

উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার ঘটনায় ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, সন্ত্রাসবাদের প্রশ্নে সারাবিশ্বেই মুখ পুড়েছে পাকিস্তান।  সীমান্ত পারের সন্ত্রাসবাদ সম্পর্কে ভারতের হাতে জলজ্যান্ত প্রমাণ রয়েছে।  এ প্রসঙ্গে তিনি ধৃত জঙ্গি বাহাদুর আলির কথা উল্লেখ করেন।  উরি হামলার পাক-যোগের প্রমাণ ইসলামাবাদের হাতে তুলে দিয়েছে ভারত।  ভারতে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার আব্দুল বাসিতকে তলব করে তথ্য-প্রমাণ তুলে দেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে তিনি এসব কথা বলেন।
২৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে