আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ যে বক্তব্য দিয়েছেন তাতে অবাক হয়েছি। এমাজউদ্দীন সাহেব বলেছিলেন, শেখ হাসিনা বাংলাদেশকে অনেক দিয়েছেন, এখন গণতন্ত্রটা ফিরিয়ে দেন। তিনি (এমাজউদ্দীন) গণতন্ত্রকে কোথায় নিয়ে যেতে চান? আজকে দেশের সন্ত্রাস এবং নৈরাজ্য দমন করা যদি গণতন্ত্রহরণ হয় তাহলে আমার কিছু বলার নেই।
বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
২৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম