বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১০:১৫:৩৩

প্রতিউত্তর

প্রতিউত্তর

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, কাশ্মীর হামলা ভারতের ‘নগ্ন আগ্রাসন’।  নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত যে ছায়াযুদ্ধ চালাচ্ছে তার উপযুক্ত জবাব দেয়ার ক্ষমতা পাকিস্তানের আছে। এটা পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত। নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনাতেই ভারতীয় সেনারা হামলা করেছে।  ভারতের হামলা প্রতিরোধ করার ক্ষমতা পাক সেনাবাহিনীর আছে।  পাকিস্তানের চুপ করে থাকাকে কেউ যদি দুর্বলতা বলে মনে করে, তাহলে সেটা ভুল হবে।
 
পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় সেনাদের অভিযানের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার রেডিও পাকিস্তানকে দেয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
২৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে