ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ছেই। পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকে ভারত জঙ্গি হত্যার কথা জানালেও, অভিযানের বিষয়টি নাকচ করেছে পাকিস্তান। উল্টো ৮ ভারতীয় সেনাসদস্যকে হত্যা ও ১ জনকে আটকের দাবি করেছে তারা। তবে, ভারতের মিডিয়ার খবর, পুরো অভিযান ভারতীয় সেনাবাহিনী ভিডিওতে ধারণ করেছে - যা প্রয়োজনে প্রকাশ করবে দেশটির সরকার।
এক ভারতীয় সেনাসদস্যকে আটকের দাবি করেছে পাকিস্তান। দেশটির গণমাধ্যম, ‘ডন’ এর সংবাদে বলা হয়, আটক সেনার নাম চান্দু বাবুলাল চৌহান। বয়স ২২ বছর। আটকের পর তাকে হেফাজতে নিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। ভারতও তাদের এক সেনাসদস্য আটকের কথা জানিয়েছে। বলা হয়, এক ভারতীয় সেনা ভুলবশত লাইন অফ কন্ট্রোল পার হয়ে পাকিস্তানে ঢুকে পড়ে।
৩০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস