রবিবার, ০২ অক্টোবর, ২০১৬, ১০:০৬:৫৪

প্রতিউত্তর

প্রতিউত্তর

ক্রিকেটে বাংলাদেশ এখন খুব ভালো দল। বেশ কিছুদিন ধরে তারা অনেক ভালো খেলছে। বিশেষ করে একদিনের ক্রিকেটে টাইগারদের অবস্থান আরো ভালো। আশা করছি বাংলাদেশের সঙ্গে এবার ভালো প্রতিযোগিতা হবে।

রোববার রাজধানীর মিরপুর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার।

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমরা ক্রিকেট খেলতে চাই। তাই নিরাপত্তার বিষয়টাকে খুব বেশি বড় করে দেখছি না।

জস বাটলার বলেন, হোম গ্রাউন্ডে বাংলাদেশকে হারানো কঠিন। তাদের বেশকিছু ট্যালেন্ট আর এক্সাইটিং প্লেয়ার আছে। সব মিলিয়ে এবারের সিরিজ অনেক ভালো হবে বলে আশা প্রকাশ করেন সফরকারী দলের অধিনায়ক।

২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে