সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ১১:২৬:৫২

প্রতিউত্তর

প্রতিউত্তর

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলির ওপর ভারতীয়  সেনাবাহিনীর অভিযান পরবর্তী পরিস্থিতি নিয়ে বিরোধী দলগুলিকে অবহিত করতে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ডাকা সোমবারের বিশেষ বৈঠকে এ কথাই শোনা গিয়েছে যে, ইস্যু যখন কাশ্মীর ও ‘ভারতীয় আগ্রাসন’, তখন গোটা দেশ একজোটই থাকবে।

পাশাপাশি সিন্ধুর জলবন্টন চুক্তি ইস্যুতেও তার হুঁশিয়ারি , ভারত একতরফা ৫৬ বছরের পুরানো চুক্তিটি বাতিল করলে, তা হবে ‘আগ্রাসনেরই সামিল’।

বৈঠকের পর যৌথ বিবৃতিতে সব দলের নেতারা বলেন, সম্প্রতি ‘বিনা প্ররোচনায় ভারতীয় আগ্রাসন ও বারংবার যুদ্ধবিরতি লঙ্ঘনে’র ফলে এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা বিপন্ন হতে বসেছে। এর নিন্দা করছেন তারা। পাকিস্তান ভারতের এহেন প্রচেষ্টা খারিজ করছেন। কাশ্মীরীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার সমর্থনের প্রশ্নে পাকিস্তান ঐক্যবদ্ধ রয়েছে বলেও জানিয়েছেন তারা। পাশাপাশি পাকিস্তান নেতারা  বালুচিস্তানে ভারতের বিরুদ্ধে ‘হস্তক্ষেপে’র অভিযোগও তুলেছেন।  পাকিস্তানী নেতারা বলেছেন, অস্থিরতা ছড়িয়ে পাকিস্তানের স্থিতিশীলতা নষ্ট করতে চায় ভারত।
৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে