মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬, ১০:৪৮:৩৬

প্রতিউত্তর

প্রতিউত্তর

বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যকার উত্তেজনা নিয়ে ইংল্যান্ড ক্রিকেট দলের অলরাউন্ডার  মঈন আলি বলেন, বাংলাদেশের খেলোয়াড়দের ‘অতি উদযাপন’ দেখে জস বাটলার মেজাজ দেখালেও সেটাকে স্বাভাবিক।

তিনি বলেন, দ্বিতীয় ম্যাচে  কয়েকজন খেলোয়াড় খুবই উত্তেজিত হয়ে পড়েছিল। যে কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে এমনটা হয়। দুই দলেরই কয়েকজন খেলোয়াড় মেজাজ হারায়। কিন্তু সেটা এখন অতীত।’ তবে দুই দলের খেলোয়াড়দের প্রতিপক্ষের প্রতি সম্মান দেখানোর আহবান জানালেন তিনি।

ইংলিশ এই অলরাউন্ডার আরও বলেন, ‘আমি যদি বাংলাদেশের দিক থেকে দেখি তাহলে তারা সেদিন গুরুত্বপূর্ণ একটি উইকটে তুলে নিয়ে উদযাপন করেছিল। গুরুত্বপূর্ণ মুহূর্তে গুরুত্বপূর্ণ এমন উইকেট তুলে নিয়ে এমন উদযাপন করাই যাই।

কিন্তু প্রতিপক্ষকে সম্মান দেখানো উচিৎ। এমন ম্যাচে এমন ঘটনা ঘটতেই পারে। সিরিজটা এখন জমে উঠেছে। তবে আশা করছি- সামনের ম্যাচে দুই দলের খেলোয়াড়রাই ভাল আরচণ দেখাবে।
১১ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে