শহীদ আফ্রিদিকে একজন ম্যাচন ফিক্সার বলার কারণে শেষ পর্যন্ত জাভেদ মিয়াঁদাদের প্রতি লিগ্যাল নোটিশই পাঠিয়ে দেয়া হয়েছে। ম্যাচ ফিক্সিংয়ের যে অভিযোগ শহিদ আফ্রিদির প্রতি তুলেছিলেন পাকিস্তানের বড়ে মিয়াঁ, তার উপর্যুক্ত প্রমাণ চাওয়া হয়েছে সেই লিগ্যাল নোটিশে।
নোটিশে বলা হয়েছে, জাভেদ মিয়াঁদাদ যদি তার দাবির পক্ষে প্রমাণ হাজির করতে না পারেন, তাহলে আইনি ব্যবস্থা নেয়া হবে। তখন আদালতই সিদ্ধান্ত দেবে কে সঠিক, কে বেঠিক।
মোহাম্মদ নাঈম খান নামে ইসলামাবাদের এক আইনজীবী আফ্রিদির সঙ্গে কথা না বলেই জাভেদ মিয়াঁদাদের প্রতি এই নোটিশ পাঠিয়ে দিয়েছেন।
জাভেদ মিয়াঁদাদ আফ্রিদি সম্পর্কে বলেছিলেন, তিনি টাকার বিনিময়ে দেশকে (পাকিস্তানকে) বিক্রি করে দিয়েছিলেন। তার অধিনায়কত্বের সময় পুরো দলই ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিল। আফ্রিদি একজন ম্যাচন ফিক্সার। জবাবে আফ্রিদি বলেছিলেন, জাভেদ মিয়াঁদাদ হলেন অর্থলোভি। তিনি অর্থ ছাড়া আর কোন কিছুই বোঝেন না।
১৪ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস